বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী থানা পুলিশ রবিবার (২৫ জানুয়ারি) রাত ১১টার দিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আমতলী উপজেলার সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদাকে গ্রেপ্তার করেছে।


পুলিশ তাকে সদর ইউনিয়নের মানিকঝুড়ি গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন।


জানা গেছে, সাইফুল ইসলাম বাদল প্যাদা অসুস্থ্য মাকে ঢাকায় দেখানোর পর বিকেলে বাড়িতে ফেরেন। পুলিশের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।


ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে চলমান ‘ডেবিল হান্ট ফেইস-২’ অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে।